প্রধান খবরবাংলাদেশ

টেলিফোনে তারেকের নির্দেশনা

রূপসী বাংলা ডেস্ক:জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের ঘটনায় দলের নেতা-কর্মীদেরকে টেলিফোনে নির্দেশনা দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্ালয়ে কার্যালয়ে বিএনপির পেশাজীবীদের সঙ্গে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় টেলিফোনে বক্তব্য রাখেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হয়েছেন। রায়ের পর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠকেও তারেক রহমান টেলিফোনে বক্তব্য রেখেছিলেন।

খালেদা জিয়া যে মামলায় দণ্ডিত হয়েছেন তারেক রহমান সে মামলায় ১০ বছরের কারাদণ্ড পেয়েছেন। এর আগেও অর্থপাচারের একটি মামলায় তার সাত বছরের কারাদণ্ড এবং ২০ কোটি টাকা জরিমানা হয়েছে। তার বক্তব্য গণমাধ্যমে প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে।

বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবিতে বিএনপির আগামী দিনের আন্দোলনে পেশাজীবীরা মাঠে থাকবেন।’

‘খালেদা জিয়া হল গণতন্ত্রের প্রতীক আর এই গণতন্ত্রের প্রতীককে মুক্তি করার জন্য বিএনপির আগামী বিভিন্ন কর্মসূচিতে পেশাজীবীরা মাঠে থাকবেন।’

ফখরুল বলেন, ‘বর্তমান গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে এবং গণতন্ত্রের প্রতিক দেশ নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। পেশাজীবীরা তারই প্রতিবাদ জানিয়েছেন।’

বৈঠকে বিএনপিপন্থি বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension