বাংলাদেশ

মানিকগঞ্জে ভূমি অফিস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশের রাজধানী ঢাকার পাশ্ববর্তী জেলা মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের জনগণের প্রাণের দাবী উপেক্ষা করে উলাইল ইউনিয়নের ভূমি অফিস রুপসা বাজার থেকে আমডালা বাজারে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করার প্রতিবাদে মানববন্ধন,বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে হাজারোধিক জনতা। আর এই সমাবেশে জনতার পক্ষে বক্তব্য দিতে গিয়ে বক্তারা বলেন দাবি না মানলে প্রয়োজনে স্থানীয় সাংসদ নাইমুর রহমান দূর্জয়কে এলাকায় অবাঞ্চিত ঘোষণা করার হুশিয়ারি দেন ।

বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে উপজেলার রুপসা বাজারে অবস্থিত উলাইল ইউনিয়ন পরিষদের সামনে এই প্রতিবাদ সমাবেশ করেন ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ আয়োজন করেন উলাইল ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণ। উক্ত সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফয়েজুর রহমান খান জ্যোতির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাসুদেব ঘোষ, যুগ্ন সাধারণ সম্পাদক আসলাম মোল্লা, কার্য্যকরী সদস্য সায়েদুর রহমান, উলাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান খান মান্নান, রুপসা বাজার কমিটির সভাপতি উজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।
এ সময় সভাপতির বক্তব্যে  ফয়েজুর রহমান জ্যোতি বলেন, আমাদের এই মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আমডালা বাসীর বিপক্ষে নয়, কোন ব্যক্তি, জাতি, গোষ্ঠীর বিপক্ষে নয়। আমাদের এই সমাবেশ উলাইল ইউনিয়ন বাসীর দাবী আদায়ের জন্য। তিনি বলেন একটি কুচক্রী মহলের ব্যক্তিগত স্বার্থরক্ষায় রাতের আধারেই জনগণের দাবি উপেক্ষা করে ভূমি অফিস স্থানান্তারের এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি বলেন আমি সংসদ সদস্য মহোদয় কে ভূমি অফিস যেন স্থানান্তর না করা হয় বার বার বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এমপি মহোদয় আমার কথা না রেখেই ভূমি অফিস আমডালা বাজারে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি আশংকা প্রকাশ করে বলেন হয়তো ইউনিয়নের বিএনপির সমর্থিত চেয়ারম্যান আনিসুর রহমান এমপিকে ভুল বুঝিয়ে তার এলাকায় ভূমি অফিস  স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করিয়েছেন ইউনিয়ন বাসীর মতামতের তোয়াক্কা না করেই। তিনি আরোও বলেন জনগণের পক্ষ নিয়ে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন যেন না করা হয় সেজন্য উপর মহলের অনেক নেতাকর্মী আমাকে গ্রেফতার হওয়ার ভয় দেখিয়ে সমাবেশ না করার জন্য বলেছেন। কিন্তু আমি তাতে বিচলিত না হয়েই এলাকার জনগণের দাবি আদায়ে জনগণের পক্ষে সভা করার সিদ্ধান্ত গ্রহন করেছি। আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে দলের দুরসময়ে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে জনগণের অধিকার আদায়ে রাজপথে থেকে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। তাই আমাকে এসব হামলা মামলা গ্রেফতারের ভয় দেখিয়ে লাভ নেই।  দশম  কর্মদিবসের মধ্যে ভূমি অফিস স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসুচী গ্রহণ সহ প্রয়োজনে ইউনিয়নের জনগণ সাথে নিয়ে চেয়ারম্যান ও সাংসদকে অবাঞ্ছিত ঘোষনা করার হুশিয়ারি দেন তিনি।
এছাড়াও অন্যান্য বক্তারা ভূমি অফিস স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণের কঠোর সমালোচনা করে নিন্দা জ্ঞাপন করেন। তারা বলেন বেধে দেওয়া সময়ের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে  আরো কঠোর কর্মসুচীর মাধ্যমে আন্দোলন করে জনগণের দাবি আদায় করা হবে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension