যুক্তরাষ্ট্র

ট্রাম্পের আক্রমণের জবাব দেবেন না বিবেক, নিকি হ্যালিকে বললেন ‘পাপেট’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী। অপরদিকে আরেক প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালির কঠিন সমালোচনা করেছেন তিনি। এ খবর দিয়েছে ফক্স নিউজ।

খবরে জানানো হয়, সম্প্রতি বিবেক রামাস্বামীর এক্সে শনিবার সাম্প্রতিক রাজনীতি নিয়ে একটি পোস্ট দিয়েছেন বিবেক রামাস্বামী। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, রামাস্বামী মোটেও একজন মাগা (মেক আমেরিকা গ্রেট এগেইন) সমর্থক নয়। তিনি প্রথমে দারুণভাবে শুরু করলেও তার প্রচারণা ক্রমশ হতাশাজনক দিকে যাচ্ছে। ট্রাম্পের প্রচারণা শিবির সিএনএনকে একই কথা জানিয়েছে। ট্রাম্প আরও বলেন, বিবেক খুব ধূর্ত। তাকে ভোট দেয়ার মানে হচ্ছে, বিরোধীদের ভোট দেয়া। আপনারা আমাকে ভোট দিন, আপনার ভোট নষ্ট করবেন না। বিবেক মোটেও ‘মাগা’ নন।

তিনি বলেন, নিজেদের দলের মধ্যে এমন ‘ফ্রেন্ডলি ফায়ার’ কাম্য নয়। তাই তিনি ট্রাম্পের সমালোচনা করবেন না। তিনি বলেন, হ্যাঁ, আমি ট্রাম্পের ট্রুথ সোশ্যালে করা পোস্ট দেখেছি। ট্রাম্প এ শতকের শ্রেষ্ঠ মার্কিন প্রেসিডেন্ট। আর তাই আমি তার সমালোচনা করবো না। বিবেক রামাস্বামী বলেন, আমি ট্রাম্পের জন্য চিন্তিত, যুক্তরাষ্ট্রের জন্য চিন্তিত। ট্রাম্পের উপর হওয়া সব নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছি আমি। আমি তাকে সব ধরনের পরিস্থিতিতে সমর্থন দিয়েছি।

ট্রাম্পের সমালোচনা করতে অস্বীকৃতি জানালেও তিনি আরেক প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। রামাস্বামী বলেন, নিকি হ্যালি হচ্ছে বামপন্থিদের পাপেট বা হাতের পুতুল। ভোটারদের চোখ খোলার আহ্বান জানান রামাস্বামী। তিনি বলেন, আমাদের এখন চোখ খুলে দেখতে হবে। গতবার মানুষ সৃষ্ট একটি মহামারি এবং বড় কোম্পানিগুলোর নির্বাচনে হস্তক্ষেপ হয়েছিল। এখন সেই একই বিলিয়নিয়ররা ট্রাম্পের বিরুদ্ধে চলমান আইনি নিপীড়নে অর্থায়ন করছে এবং নিকি হ্যালিকে উপরে তোলার চেষ্টা করছে। তারা প্রথমে ট্রাম্প ও নিকি হ্যালির মধ্যে দুই ঘোড়ার প্রতিযোগিতা শুরু করবে এবং এক পর্যায়ে ট্রাম্পকে বাদ দিয়ে তাদের পাপেট নিকি হ্যালিকে হোয়াইট হাউসে বসাবে। আমরা এই ফাঁদে পা দিতে পারি না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension