বিনোদন

ঢাকা শহর নিয়ে হলিউডের ছবি

রূপসী বাংলা ডেস্ক: হলিউডের পর্দায় উঠে আসতে চলেছে বাংলাদেশের রাজধানী ঢাকার প্রেক্ষাপট। এই শহরকে নিয়েই নির্মিত হতে যাচ্ছে হলিউডের সিনেমা। যার নাম ‘ঢাকা’। ছবিটি প্রযোজনা করবেন বিশ্বজুড়ে ইতিহাস সৃষ্টি করা ছবি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর দুই পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো।

অনলাইন ম্যাগাজিন ডেডলাইন জানিয়েছে, অ্যাকশন ও থ্রিলারধর্মী ‘ঢাকা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকবেন ক্রিস হেমওর্থ। যিনি ‘থর’ তারকা হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয়।

এই ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন দুই প্রযোজকই। আর পরিচালনার দায়িত্বে থাকছেন স্যাম হারগ্রেভ। তবে ছবিটির প্রেক্ষাপট ঢাকা হলেও এর শুটিং ঢাকায় হবে না। ভারত ও থাইল্যান্ডে হবে শুটিং। ছবিটির প্রযোজনায় থাকছে নেটফ্লিক্স।

ছবির গল্প আবর্তিত হবে একটি ভারতীয় ছেলেকে উদ্ধারের গল্পে। যে কিনা ঢাকায় অপহরণ হয়। তাকে উদ্ধারের কাজটিই করবেন ‘থর’ তারকা ক্রিস হেমওর্থ।

বাংলাদেশের সঙ্গে হলিউড নির্মাতা-প্রযোজকদের যোগসূত্র আরো আগের। ২০১৫ সালে ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ ছবির কিছু অংশের শুটিং হয় চট্টগ্রামের ভাটিয়ারির জাহাজভাঙা এলাকায়। খবরটি অনেকে জানলেও শুটিং হয় সর্বোচ্চ গোপনীয়তায়।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension