
মো. আসিফুর রহমান
তথ্যের ধারা ঝরের বেগে,
ভাসে গগনে, বাতাসে জেগে।
নিউজফিডে রঙে ছাপা হয়,
স্ক্রলের তালে ফিরে নয়।
জোয়ারের মতো তথ্য উঠে,
মুখে মুখে সে গানটা ফুটে।
এক হতে আরেকজনে ছায়,
নিরন্তর ধায়, থামে না তায়।
সার্চের ঝরে পাতা নেমে,
সত্যের ছায়া খুঁজি স্বপনে।
তথ্য-নদীর স্নানে মন,
জ্ঞানের আলোয় জাগে ধন।
ইন্টারনেটের অরণ্য গাঢ়,
তথ্য লুকায়, সত্যের পাশ।
সাইবার ঝরে কাঁপে প্রাণ,
হারায় গভীরে মনের টান।
তথ্যের স্রোতে জগৎ ভাসে,
সত্যের জ্যোতি মনে আসে।
খোঁজের তরে জাগে হৃদয়,
কাব্যের রঙে তথ্য নির্ভয়।



