
স্বর্ণা তালুকদার
অভিমানে অভিযোগে মন তবু স্বপ্ন বিলাসী
হিয়ার দুয়ারে ছেলেমানুষী তবু অভিলাষী,
ভুবন ভুলানো হাসিতে যারে লাগে ভালো
কখনো কখনো স্বপ্নরা জমাট বাঁধে পায় না আলো।
হয়ত ভুলে যায় দুরত্বের অভিমানে
নাটাই বিহীন জীবন চলে না যখন কারো পিছুটানে।
বেলা বয়ে যায় মন রয়ে যায় কারো প্রতীক্ষায়
সময় ফুরায় তবু আশা না ফুরায়,
তবু আশা জাগে স্বপ্নরাতে মরিয়া
কখনো উত্তাল কখনো শান্ত দরিয়া।



