
এম সোলায়মান জয়
প্রখর রোদে পুড়ে যখন
প্রাণ বুঝি যায় যায়
কালো মেঘের উড়াউড়ি
নীল আকাশের গায়।
খানিক পড়ে থমথমে সব
বাতাস গেল কই
ঝুম ঝুমা ঝুম বৃষ্টি পড়ে
বৃষ্টি এলো ওই।
বৃষ্টি জলে করব গোসল
জাগলো মনে আশা
দমকা খাওয়ায় কেঁপে উঠে
ডালে পাখির বাসা।
ভিজল বাড়ি পথ ঘাট মাঠ
ভিজল শরীর মন
গোসল হলো এবার তবে
ঘরে ফেরার ক্ষণ।



