
আয়রা শেখ
তুমি কত শব্দে জড়িত!
তুমি আলোতে মিলিত
তুমি আঁধারে মিলিত,
তুমি আমাতে সাজিয়েছ শব্দ।
কখনো বিদ্রোহ;
কখনো প্রেম
কখনো বিষাদ।
অতৃপ্তির স্বাদ!
তুমি লাখো শব্দে জড়িত বর্ণ।
তুমি আমাতে মিশে রও!
এক কাপ চায়ের সঙ্গী হও,
কাজল চক্ষু জোড়ার প্রেমময় অশ্রু হও
বৃষ্টি ভেজা সন্ধ্যার সঙ্গী হও!



