
আনজানা ডালিয়া
তবলার বোলে মুগ্ধ হতাম
মানুষটা প্রোগ্রাম সেরে এক মুহূর্তও দাড়াতনা।
তারপর বহুকাল পর আবার দেখা হলো
তখন তিনি তবলা থেকে বহু ক্রোশ দূরে
জীবন,জীবিকার তাগিদে বড্ড ব্যস্ত।
পাশাপাশি বসে থেকে দেখি
তিনি গান শোনেন আর কল্পনায় তবলা বাজান।
হাত গুলো তবলায় দ্রুত চলছে।
তিনি তবলার মানুষ।
তবলার বোলের ঘোরে থাকেন প্রায়।



