
আনজানা ডালিয়া
উত্তপ্ত ধরনী প্রিয়তমাকেও দূরে সরিয়ে দিচ্ছে
তাপপ্রবাহের হল্কা প্রিয়তমার প্রেমকে ধূসর, রঙহীন লাগছে।
প্রিয়ার ঠোঁট নয়,খুব বেশি দরকার শীতাতাপ নিয়ন্ত্রিত বিছানা
লাভ বার্ড ছেড়ে খুঁজে নেয় শীতল এসির ডানা।
ভালোবাসার ঘরটা কেমন যেন ওলটপালট
ধরনীতে চলছে অসহ্য, নিরানন্দ তাপের দাপট।
তাপের সাথে প্রেমের হলো আড়ি
তুষার আদলে বানাবো ফুলের বাড়ি।



