কবিতাসাহিত্য

তোলপাড় করে স্মৃতি

ফারজানা ইয়াসমিন


আলো আঁধারিতে চোখে চোখে বলে যাওয়া
তোমার আমার অব্যক্ত কথারা,
আজও করে খেলা জোনাকির আলোয় নিশি জেগে।
বোবা শব্দগুলো ঘর ছেড়ে এসে
নতজানু হয়ে অপেক্ষায় ছিল তোমার,
বন্ধ মনের দুয়ারে হঠাৎ ডাকবে বলে।
পূর্ণিমার রাত ঢেকে গেছে কালো মেঘে
জ্যোৎস্নায় হয়নি আর গল্প বোনা তোমার আঁচলে,
ফিরে আসেনি ভালোবাসা আবারও চেনা পথে।
হৃৎপিণ্ডের শিরায় উপশিরায় তোমার রেখে যাওয়া ক্ষত
আজও আঁকা আছে আমার মানসপটে,
কোনো ইরেজার পারেনি মুছে দিতে হয়েছে যে দিন গত।
হাজার বছরের ঝড়ে ভাঙা শব্দ গুলো আজও
কুড়িয়ে রখি ডায়েরির পাতার ভাঁজে ভাঁজে গেঁথে কথামালা,
ঝোড়ো হাওয়ায় মতো তোলপাড় করে স্মৃতি বেলা অবেলা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension