কবিতাসাহিত্য

শূন্যতার সুতোয় পূর্ণতা

আয়শা সাথী


ওহে বসন্ত, একটু দাঁড়াও
আরেকটু রাঙি, তব বাসন্তি আরেকটু ছড়াও!

কে আমি?
আমি তো সেই
হিয়ার মাঝে অন্তহীন থেকেও যে কোথাও নেই!
হ্যাঁ, আমি তো সেই
তীব্র হিমে পত্র পল্লব হারা প্রাণহীন জরা
নয়তো গ্রীষ্মের তাপদাহে চৌচির বিদীর্ণ খরা
কিংবা
প্রচণ্ড বর্ষায় তীর ভাঙা যাযাবর নীড়হারা ।

কতদিন…
কতকাল গুনেছি প্রহর তব আগমনী অপেক্ষায়,
এখনি যাবে?
একটু বসো, মাখি তোমায় অবগাহনের নীলিমায়।

মহাকালের নির্মোঘ নিয়মে
বসন্ত যায় চলি বাসন্তী লয়ে সাথী
তবু নব বসন্তের অপেক্ষায়
ফের শূন্যতার সুতোয় আমি পূর্ণতার আশা গাঁথি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension