কবিতাসাহিত্য

একফোঁটা ঘাম

তুহীন বিশ্বাস


সূর্যোদয় আর সূর্যাস্তের জটিল অংক;
ঘড়ির কাঁটার গতি হার মানে নিত্যদিন,
দ্বায়িত্ব ও কর্তব্যে নিষ্পেষিত স্বপ্নগুলোয়—
রক্ত নিঃসৃত একফোঁটা ঘাম সস্তায় বিকোয়।

কাঁধে ভর করে দাঁড়িয়ে থাকে মহাজন;
প্রতিনিয়ত হত-দরিদ্র দৈন্যতায় পরাস্ত,
পারিবারিক দায়বদ্ধতায় বাধাগ্রস্ত সুখ
মুকুলেই বিনষ্ট জীবনে নামে অসুখ।

দাম দিয়ে ঘাম কিনে দাও শ্রমের মর্যাদা
হাসিখুশি ফিরিয়ে দিয়ে হও শাহজাদা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension