
জহিরুল হক বিদ্যুৎ
আঠারশ’ ছিয়াশিতে শিকাগোর শহরে,
পহেলা মে জড়ো হলো মার্কেট সদরে।
শ্রমিকেরা দাবি তোলে মুছে ভয় শঙ্কায়,
সোচ্চার হলে সব পুলিশের গুলি খায়।
প্রাণ দিয়ে এনেছিল ন্যায্যতা শ্রমিকের,
৮ ঘন্টার ডিউটিতে আর নয় হেরফের।
দিন শেষে দিতে হবে শ্রমিকের পাওনা,
কেন তবে হক কেড়ে নায্যটা দাও না?
কখনো বা খাটে তারা ভয়ানক গরমে,
লড়াইটা বেঁচে থাকা ক্ষুধা নিয়ে চরমে।
খুব বেশ নামডাক আছে যত মালিকের,
অবদান আছে তত ঘামভেজা শ্রমিকের।
গড়ে তোল দেশটাকে মিলেমিশে সকলে,
নায্যটা দিয়ে দিলে ভোগে না যে ধকলে।
মে দিবস আসে ফিরে শ্রদ্ধাতে ধরাতে,
পারবে না কেউ কভু মন থেকে সরাতে।



