
কোমল দাস
বৃষ্টি তোমার খুব ভালো লাগে
মাঝে মাঝে তুমি বলো,
অথচ দেখেছি বৃষ্টি হলেই
ছাতা নিয়ে তুমি চলো।
মাঝে মাঝে বলো সূর্যকে তুমি
মন থেকে ভালোবাসো,
তবে কেন তুমি রোদ্র দেখলে
ছায়ার কাছে আসো?
সেদিনও বললে বাতাসের প্রেম
খুব খুব গুরুতর,
তবু দেখি তুমি বাতাস এলে
জানালা বন্ধ করো!
তোমার প্রেমের এমন সূত্রে
ভয়ে মন ওঠে ঝেঁকে,
যক্ষণি বলো আমাকেই তুমি
ভালোবাসো মন থেকে।



