
শামসুন্নাহার সুমনা
হেমন্তেরই আগমনে,
জাগলো সারা জুঁই কাননে।
গোলাপ হাসে
শিউলি হাসে।
লাগল ক্ষরা ঐ কাশবনে।
শিশির কণা সকাল সাঁঝে,
জাগায় দোলা হৃদয় মাঝে।
রাতের বেলা
তারার মেলা।
চাঁদের আলোয় ধরা সাজে।
প্রকৃতি ফের পড়বে সোনা,
কৃষাণ বাবার সময় গোনা।
সকাল সাঁঝে
মনের মাঝে।
শত হাজার স্বপ্ন বোনা।
সোনার ফসল গোলায় ভরে,
নবান খুশি আসলো ঘরে।
পায়েস পিঠা
মণ্ডা মিঠা।
খায় সকলে আয়েশ করে।



