
কনক কুমার প্রামানিক
ত্রাণের নৌকা যাচ্ছে ভেসে
বেজায় তার বাহার,
সেলফি নিতে ব্যস্ত সবে
উঠে ছবির পাহাড়।
একটা প্যাকেট হাতে দিয়ে
তুলছে ছবি শত,
ভাইরাল হবে রাতারাতি
হোক না দোষ যত।
ত্রাণের নামে বনভোজন
হচ্ছে হরদম,
চাঁদার টাকায় পকেট ভরে
লজ্জা বড় কম।

ত্রাণের নৌকা যাচ্ছে ভেসে
বেজায় তার বাহার,
সেলফি নিতে ব্যস্ত সবে
উঠে ছবির পাহাড়।
একটা প্যাকেট হাতে দিয়ে
তুলছে ছবি শত,
ভাইরাল হবে রাতারাতি
হোক না দোষ যত।
ত্রাণের নামে বনভোজন
হচ্ছে হরদম,
চাঁদার টাকায় পকেট ভরে
লজ্জা বড় কম।