
কোমল দাস
আর কতবার বোঝাবো তোকে…
কেন তোর এত উচ্চাভিলাষ?
তবুও,যেভাবেই হোক তোর খুনসুটিতো পূরণ করেই চলেছি!
কেন এত বেয়ারা স্বভাব তোর?
কখনো বা রাজাধিরাজ,কখনো বা মুক্ত বিহঙ্গের মতো ওড়া!
কল্পলোকে কি সুন্দর যা ইচ্ছে তাই হোস তুই…
অনেকটাই বিরক্তিকর কিংবা বিরক্তি’ও নয়
সেই যেন—
তোর কাঁধে কাঁধ রেখে মদদ দিয়ে হাঁটা…
তুই অবশ্য এর অন্য একটা নাম দিয়েছিলি,’স্বপ্ন পূরণ’
আমি বলেছিলাম…’দিবাস্বপ্ন’!
ঠিক বুঝিনি কখনো, হয়তো বুঝবো না কোনোদিন
তবুও, এটাই সত্য-
দুধের সাধ ঘোলে মেটাতে দোষ কি?



