কবিতাসাহিত্য

ধর্মের জয়গান

আয়শা সাথী


বিশ্বাস প্ররোচনায় প্ররোচিত মন
চিন্তা প্রভাবিত – স্বার্থের ঘোরে,
আপন বিশ্বাসে হীন্যতায় নেমে
অপর বিশ্বাসকে রোষানলে পোড়ে!

তোমার বিশ্বাস তোমার কাছে
আমার বিশ্বাস একান্তই আমার,
তোমার ঘৃণ্য আঘাতে তবু জখম
মূর্খ বিশ্বাসে হয় রক্তিম বরাবর!

আপন ধর্মে, কর্মে স্বাধীন
অধিকার যেথা সমান সমান,
কোন্‌ অধিকারে, কোন্‌ প্রেরণায়
আমার বিশ্বাসকে কর অপমান?

অসহিষ্ণু চরম বিশ্বাস-অবিশ্বাস
মেধা ও মননের করছে ক্ষয়,
আপন ঘরে যা উপসনাযোগ্য
অপরের ঘরেও তা সৌন্দর্যময়!

ধর্ম জয়গান থাক মর্মে ও কর্মে
মৌখিক কিংবা নয় পেশীময়,
সকল ধর্ম পালন, ধর্ম যাপন
হোক আত্মিক‌, কেবল শাব্দিক নয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension