
আল মামুন রিটন
আমার ভেতর থেকে প্রবাহিত নদীরা
আটকে আছে অনাকাঙ্ক্ষিত কিছু স্তূপে
জমা পড়া অতীত জঞ্জালের লম্বা বাঁধা
থেমে গিয়ে নদী খোঁজে মুক্তির খোলাপথ
প্রবাহিত হতে চায় মুক্ত সমতল প্রান্তরে।
বহুদিন ধরে অবরুদ্ধ ভেতর নদীর তরঙ্গ
অসংখ্য স্বপ্নের পলি ছড়াতে পারত
অথচ থেমে গিয়ে নিজেই খোঁজে মুক্তি।
কিছু জীবন সম্ভবত এরকম আটকে থাকে
অতীতের কোনো এক রেখে যাওয়া
কংক্রিট শক্ত প্রাচীর অথবা ধূসর দেওয়ালে।



