বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন দুশ্চিন্তায় বিজ্ঞানীরা, ধেয়ে আসছে দৈত্যাকার গ্রহাণু

রূপসী বাংলা ঢাকা ডেস্ক:  বিজ্ঞানীদের কপালে ভাঁজ। নতুন এক দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন-রাত পার করছেন তারা। পুরানো সমস্যা নতুন করে হাজির হয়েছে। ফের পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক দৈত্যাকার গ্রহাণু। সেই গ্রহাণুর পোশাকি নাম ২০১৯ সিওয়াই।

বিজ্ঞানীদের মতে, আগামী বুধবার দুপুরের দিকে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে এটি। দূরত্ব হবে ১২ লক্ষ ৬০ হাজার কিলোমিটার। জানা গেছে, ৭৮ ফুটের এই গ্রহাণুকে প্রথম দেখা গিয়েছিল গত ৪ ফেব্রুয়ারি। নাসার পক্ষ থেকে যদিও জানানো হয়েছে পৃথিবীর দিকে এর আছড়ে পড়ার সম্ভাবনা কম। তবে আশঙ্কা কাটছে না৷

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, এই ধরণের গ্রহাণু পৃথিবীর কক্ষপথ ছেদ করে আর এটাই মূলত চিন্তার কারণ। পাশাপাশি এটি পৃথিবীর খুব কাছে চলে আসবে। যার দূরত্ব হবে ১২ লক্ষ ৬০ হাজার কিলোমিটা। যা খুব কাছে মনে না হলেও, মহাজাগতিক ক্ষেত্রে এই দূরত্ব বেশ কম।

উল্লেখ্য, এই গ্রহাণু কোনও বস্তুর ওপর আছড়ে পড়লে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। তবে বিজ্ঞানীদের কথা অনুযায়ী, পৃথিবীর কোনো ক্ষতির সম্ভাবনা নেই৷ তবে আশঙ্কা থাকছেই। যার ফলে, ২০১৯ সিওয়াই নামের এই গ্রহাণুর দিকে এই মুহূর্তে নজর রাখছেন বিজ্ঞানীরা।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension