
মুহাম্মদ রফিক ইসলাম
আকাশের মুখ দেখেই বুঝেছিলাম
মেঘে মেঘে ঝগড়া বাঁধিয়ে
দূর থেকে বজ্রপাতের আনন্দ নেবে কেউ
পৃথিবী এখন ঘোর অন্ধকারে
বিজুলির চিৎকারে কেঁপে ওঠে পাখি
দূরের পাহাড় থেকে খসে পড়ে গাছ
আর ঝড়ের তোড়ে উড়ে যায় পাতা
অসময়ে কালবৈশাখীর প্রোপাগান্ডা দেখায়
অভ্যস্ত ছিলাম না
প্রস্তুতও ছিলাম না
কোনো লৌহ দানবের সাথে পরিচিত হই
অথচ রক্তের দাগে মুছে দিয়ে ইতিহাস
আমরা হুজুগে বনে গেলাম নাচের পুতুল



