প্রবাস

নিউইর্য়কে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

রূপসী বাংলা প্রবাস ডেস্ক:নিউইর্য়কে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অসুর শক্তি বিনাশকারী দেবী বিদায় নেয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে সব অপশক্তির বিনাশ হবে।
সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে ঘোড়ায় চড়ে দেবী ফিরে যান কৈলাসে স্বামীর ঘরে। এক বছর পর নতুন শরতে আবার তিনি আসবেন ‘পিতৃগৃহ’ এই ধরণীতে। বিষাদের ছায়া ছিল ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টাসহ বিভিন্ন বাদ্যে, আলোকিত করা ধূপ আরতি ও দেবীর পূজা-অর্চনায়।


জ্যামাইকার ১০৪ ১৪ লিভারপুল এভিনিউতে আমেরিকা বাঙালী হিন্দু ফাউন্ডেশন সার্বজনীন শ্রী শ্রী দূর্গা পুজা ও শারদ মেলার আয়োজন করে। পূজা কমিটির আহবায়ক নির্মল পাল, যুগ্ম আহ্বায়ক দীপক দাশ, অমর পাল, কানাই লাল পাল,গোবিন্দ জি বনিয়া,রতন চক্রবর্তী, জয়ন্তী আচার্য্য আগত ভক্তদের স্বাগত জানান।
উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘ জ্যামাইকার হিল সাইড এভিনিউয়ের ভাসাবী পার্টি হলে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজার আেেয়াজন করে। সভাপতি উমেশ চন্দ্র পাল,সাধারণ সম্পাদক সদানন্দ হালদার,বিশ্বজিৎ দাশ,নিলোৎপল রায়,রাজেশ কুমার সাহা, শুভাশীষ নন্দিনী,সজল মজুমদার, অপু দাস, দীপক বনিকসহ কমিটির অন্যান্যরা পূজায় আগত ভক্তদের স্বাগত জানায়।
জ্যামাইকার হিল সাইড এভিনিউয়ের তাজমহল পার্টি হলে বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইর্য়ক সার্বজনীন শারদীয় দুর্গোৎস-এর আয়োজন করে। সংগঠনের সভাপতি পুর্ণ চন্দ্র মুখার্জী ও সাধারণ সম্পাদক রিনা সাহা বলেন,দেবী দূর্গা নারীর প্রতীক। নারীকে দশভুজা বলা মানেই তাকে যেমন স্বীকৃতি দেয়া হলো তেমনি তার মুক্তির পথও প্রশস্থ হয়। শারদীয়ার আগমন তাই নারী শক্তির সম্মিলন এবং নারীকে তার মর্যাদার আসনে অধিষ্ঠিত করার উৎসব। এবারের আয়োজন আমরা ভালোভাবে শেষ করতে পেরেছি।


উডসাইডের দিব্যধান সেবাশ্রম মন্দিরে সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ইউএসএ শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজার আয়োজন করে। সভাপতি প্রবীর রায় জানান, শারদাবাহনের মাধ্যমে মনের মাঝে তান্ডব নৃত্যকারী অসুরকে দমন করার শক্তি অর্জিত হয়, সাহস সঞ্চারিত হয়। সাধারণ সম্পাদক শ্রী প্রভাস চন্দ্র মন্ডল এবারের পূজা আমরা সফল ভাবে শেষ করেছি। এর জন্য সকল ভক্তদের জানাই অভিনন্দন।
এছাড়াও রাধাকৃষ্ণ সেবক সংঘ,বাংলাদেশ পুজা সমিতি,বাংলাদেশ হিন্দু মন্দির,হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশন, জ্যামাইকা কালী মন্দির,শ্রী শ্রী গৌর নিতাই মন্দির, জ্যাকসন হাইটস পূজা পরিষদ,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ.নিউইর্য়ক এবার পূজার আয়োজন করে।
বিজয়া প্রতিমা বিসর্জনে অংশ নিতে দুপুর গড়িয়ে যেতেই ভক্তরা বিভিন্ন এলাকার সমবেত হতে শুরু করেন।গভীর রাত পর্যন্ত বিসর্জন পর্ব চলে। সম্মিলিত বাদ্যি-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে শুরু হয় দশমীর পর্ব। নিউইর্য়কের অধিকাংশ মন্ডপের প্রতিমা ঘট বিসর্জন দিয়েপ্রতিমাটি রেখে দেয়া হয়। কিন্তু পূজার কাজে ব্যবহৃত দেবীর ফুল, বেলপাতা ও ঘট বিসর্জন দেয়া হয়। তারপর ভক্তরা শান্তিজল গ্রহণ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension