
নিউইয়র্কে পালন করা হয়েছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নিউইয়র্কে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালন করা হয়েছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) নিউইয়র্কে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ৩০ নভেম্বর শুক্রবার পালন করা হয়েছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএস কেন্দ্রিয় কমিটির আয়োজনে জ্যাকসন হাইটসের বেলোজিনো মিলনায়তনে বিভিন্ন কর্মসূচী পালন করে সংগঠটি । যার মধ্যে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, নাত শরীফ, তকরীর, যিকির,সালাতু সালাম,মুনাজাত ও তবারক বিতরন । মাওলানা আতাউর রহমান ও মাহবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন আল্লামা সৈয়দ জুবাইর আহম্মেদ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলহাজ মোহাম্মদ সেলিম উদ্দিন ,প্রধান অতিথি আল্লামা মুফতি হাফিজ ইকরাম উদ্দিন, মাওলানা মোস্তাফা কামাল প্রমুখ ।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবনী ব্যাখ্যা করে মাহফিলে উপস্থিত ইসলামিক চিন্তাবিদ ও বক্তাগন বলেন, ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মানবজাতির শিরোমণি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। পৃথিবীবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতস্বরূপ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহানবী (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। আইয়ামে জাহেলিয়াতের সেই যুগে মানুষকে আলোর পথ দেখিয়ে ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। দিনটি মুসলিম উম্মাহ বিশেষ তাৎপর্যসহকারে পালন করেন । উপস্থিত ছিলেন মোহাম্মদ নাদের ,মোহাম্মদ নাজিমউদ্দিন, আলহাজ্ব সেলিমউদ্দিন, আলহাজ্ব মাহবুবুর রহমান প্রমুখ । বক্তারা আরও উল্লেখ করেন মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই কেবলমাত্র মানবজাতি লাভবান হতে পারে।



