আন্তর্জাতিকপ্রধান খবরপ্রবাস

নিউইয়র্কে সাউথ এশিয়ান নেক্সটজেন নেটওয়ার্কিং ইভেন্ট

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমক্র্যাটদের বড় ধরনের বিজয় প্রদানে বাংলাদেশী-আমেরিকানসহ অভিবাসী সমাজের গুরুত্ব অপরিসীম। সে আলোকে এখন থেকেই সকলকে ঐক্যবদ্ধ হবার উদাত্ত আহবান উচ্চারিত হলো দক্ষিণ এশিয়ানদের এক প্রীতি-সম্মেলনে। ১১ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলাজিনো পার্টি হলের এ সমাবেশে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা, পাকিস্তান, আফগানিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার লোকজন অংশ নেন।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান জয় চৌধুরী। ইয়ং ডেমক্র্যাটিক পার্টির কোষাধ্যক্ষ জয় চৌধুরী সমবেত সকলকে স্মরণ করিয়ে দেন যে, ৬ নভেম্বরের নির্বাচনেও যদি রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতা অটুট রাখতে সক্ষম হয়ং, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের অ-আমেরিকান কর্মকান্ড রুখে দেয়া যাবে না। আর এহেন আচরণের বড় ভিকটিম হবো অভিবাসীরা।

বাংলাদেশী-আমেরিকান ডেমক্র্যাট খোরশেদ খন্দকার বলেন, ভুলের পুনরাবৃত্তি করা চলবে না। রিপাবলিকানদের ধরাশায়ী করতে সকলকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান কস্টা কন্সট্যান্টটিনাইডস বলেন, আমেরিকার ইতিহাস-ঐতিহ্য আজ ভ’লুন্ঠিত। ট্রাম্পের পাগলামির শিকার হচ্ছি সহজ-সরল মানুষেরা। গোটাবিশ্বে আমেরিকার নেতৃত্ব আজ প্রশ্নবিদ্ধ।

অঙ্গরাজ্যের এ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন বলেন, ‘৬ নভেম্বরের নির্বাচনের গুরুত্ব অপরিসীম। মহাপরীক্ষা হবে এই নির্বাচনে। আমেরিকার নেতৃত্ব অক্ষুন্ন রাখার প্রশ্নেও এ নির্বাচনের ঐতিহাসিক ভিত্তি প্রবল। সহজকথায়, রিপাবলিকানদের ধরাশায়ী করতে হবে ঐক্যবদ্ধ হয়ে। অনৈক্যের সকল ধারা দূরে সরিয়ে রেখে কংগ্রেসে বিপুল বিজয় দিতে হবে।

 

অভিবাসী সমাজের মধ্যেকার সব ধরনের বিভক্তির অবসানের সংকল্পে আরো বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান বিজনেস এসোসিয়েশনের কনভেনর আমজাদ হোসেন এবং মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলায়মান, কমিউনিটি লিডার মোর্শেদ আলম, তৈয়বুর রহমান হারুন, প্রকৌশলী মোহাম্মদ সাদিক, সবিতা দাস, নেপালি কন্সাল জেনারেল নারায়ন মোনামি, ভারতীয় কন্সাল পিযুশ পাটেল, ফারুক হোসেন মজুমদার, আলমগীর খান আলম প্রমুখ।

প্রসঙ্গত: উল্লেখ্য, জয় চৌধুরীর উদ্যোগে কয়েক সপ্তাহ আগে এ ধরনের আরেকটি সমাবেশ হয় ওয়ার্ল্ডফেয়ার মেরিনা পার্টি হলে। অর্থাৎ আমেরিকায় দক্ষিণ এশিয়ানদের মধ্যেকার সম্প্রীতির বন্ধন মূলধারার রাজনীতিতে ধাবিত করতে নিরন্তর একটি প্রয়াস চলছে।

 

এনআরবি নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension