
নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র
নিউ ইয়র্কে সিগারেট বিক্রি নিষিদ্ধের আন্দোলন
ধূমপান এবং সিগারেট বিক্রি নিয়ে চারদিকে আবারও বিতর্কের ঝড়। জন স্বাস্থ্য সংস্থা অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ, বা এএসএইচ এবং আরও ১৪৮ টি সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে সারা বিশ্বের সকল সরকারদের ‘দহন যোগ্য তামাকজাত পণ্য বিক্রয় বন্ধ করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ’ হওয়ার আহ্বান জানিয়েছে।
নিউ ইয়র্কের রাজ্য স্বাস্থ্য সমিতি এই আন্দোলনকে সমর্থন করেছে। বাফেলোর রসোয়েল পার্ক কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টারও এটি সমর্থন করেছে বলে জানিয়েছেন কেন্দ্রের হেল্থ বিহ্যাভিয়ার বিভাগের চেয়ারম্যান অ্যান্ড্রু হাইল্যান্ড।
সমালোচকরা বলছেন, নিউ ইয়র্কের মতো জায়গায় সিগারেটের বিক্রয় নির্মূল করা অবাস্তব।
নিউ ইয়র্কের রেস্তোঁরা, বার, বেশিরভাগ ইনডোর ব্যবসায়, স্কুল এবং পাবলিক পার্কে ইতিমধ্যেই ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।❐
জাআদো



