প্রবাস

নিউ ইয়র্কে চট্রগ্রাম সমিতির ওয়েব সাইট উদ্বোধন

নিউ ইয়র্কে চট্রগ্রাম সমিতির কার্যক্রমকে ডিজিটাল ভাবে সাধারন সদস্যদের কাছে পৌছে দেওয়ার প্রচেস্টা হিসেবে সংগঠনের জন্য একটি অত্যাধুনিক ওয়েব সাইট উদ্বোধন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় সমিতির প্রধান কার্যালয়ে এই ওয়েব সাইটটি উদ্বোধন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েব সাইটের মাধ্যমে যে কেউ সমিতির কার্যক্রম সম্পর্কে অবগত হতে পারবেন, চট্রগ্রামবাসীরা সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন, সমিতির নিয়মিত হিসাব সম্পর্কেও অবগত হতে পারবেন যা প্রদর্শনীর মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করেন অন্তবর্তীকালীন কমিটির অন্যতম সদস্য জনাব নুরুল আনোয়ার।

এসময় সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং চট্রগ্রাম -৮ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মোসলেম উদ্দীন আহমদের স্মরনে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

চট্রগ্রাম সমিতি সাবেক সাধারন সম্পাদক ও অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং সাবেক কোষাধ্যক্ষ ও অন্তবর্তীকালীন কমিটির আরেক সদস্য মীর কাদের রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত যৌথ সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, সাবেক সাধারণ সম্পাদক ও অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মেহবুবর রহমান বাদল, সাবেক উপদেষ্টা ও নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, আজীবন সদস্য ও সাবেক ট্রাষ্টি বোর্ডের সদস্য রাজনীতিবিদ খোরশেদ খন্দকার, সাবেক নির্বাচন কমিশনার রুহুল আমিন হোসেন, বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহ সভাপতি ও নির্বাচন কমিশনার মাকসুদুল হক চৌধুরী, অন্তবর্তীকালীন কমিটির সিনিয়র সদস্য আহসান হাবীব, সমিতির সাবেক কর্মকর্তা ও রাজনীতিবিদ হেলাল মাহমুদ এবং সাবেক সহ সভাপতি মাসুদ সিরাজী প্রমুখ এবং স্বরচিত কবিতা পাঠ করেন অন্তবর্তীকালীন কমিটির অন্যতম সদস্য নুরুল আনোয়ার। দোয়া পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাতে ইউ এস এর মহাসচিব জনাব মোহাম্মদ সেলিম উদ্দীন এবং কোরান তেলোয়াত করেন মাহবুবুর রহমান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension