প্রধান খবরবিনোদন

নিউ ইয়র্কে ঢাকাই চিত্রনায়ক কাজী মারুফ করোনায় আক্রান্ত

ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক কাজী হায়াৎয়ের ছেলে নায়ক কাজী মারুফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিচালক কাজী হায়াৎ গণমাধ্যমকে এ তথ্য জানান।
 
তিনি বলেন, মারুফ ও তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এখন অসুস্থতা প্রাথমিক অবস্থায় রয়েছে। মারুফ ও তার স্ত্রী এই মুহূর্তে আইসোলেশনে রয়েছে।
 
কাজী হায়াৎ আরও জানান, মারুফ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।তিনি জানান, গত ২১ মার্চ তার স্ত্রীর প্রথম করোনা ধরা পড়ে। এর চার দিন পর মারুফের শরীরেও করোনা ধরা পড়ে। তারা দুজনই এখন সম্পূর্ণ আইসোলেশনে আছেন এবং চিকিৎসকের পরামর্শে জ্বরের প্রাথমিক ওষুধগুলোই সেবন করছেন।

 
মারুফ এবং তার স্ত্রীর সুস্থতার জন্য তার ভক্তদের কাছে দোয়া চেয়েছেন কাজী হায়াৎ। ♦
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension