প্রবাস

নিউ ইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ’জাতীয় শোক দিবস’ পালন

মুজিব গ্যালারীর উদ্বোধন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে ‘জাতীয় শোক দিবস’ পালন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউইয়র্কে বর্তমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিপ্রেক্ষিতে স্বাগতিক দেশের বিধি-বিধান মেনে কনস্যুলেটে এই দিবসটি পালন করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শন করে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা কনস্যুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অর্ধনমিত পতাকার সাথে জাতীয় সংগীত পরিবেশন করেন।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

‘মুজিব র্বষ’ উপলক্ষ্যে কনস্যুলেটের হল রুমে স্থাপিত ‘মুজিব গ্যালারির উদ্বোধন করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। বাংলাদেশি-আমেরিকান নতুন প্রজন্মরে মধ্যে জাতির পিতার চেতনা ছড়িয়ে দেওয়ার অভিপ্রায়ে কনস্যুলেটে মুজিব গ্যালারি স্থাপন করা হয়েছে। কনস্যুলেটে আগত সকল সেবার্প্রাথী ও কম্যুনিটির সকলের পরিদর্শনের জন্যে উম্মুক্ত থাকবে ‘মুজবি গ্যালারী’। এছাড়া কনস্যুলটেরে ওয়েবসাইটে ’বঙ্গবন্ধু ফটো গ্যালারী’ নামে একটি র্ভাচুয়াল মুজিব গ্যালারী উদ্বোধন করেন কনসাল জেনারেল।

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা থেকে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। জাতির পিতা ও তার পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জাতির পিতা এর উপর নির্মিত একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension