বিনোদন

নিককে বিয়ে করার পরেই এই সাফল্য পেয়েছেন প্রিয়ঙ্কা

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বিটাউনের সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম প্রিয়ঙ্কা চোপড়া। এবার তাঁর মুকুটে আরও একটি পালক জুড়ল। সোশ্যাল মিডিয়ায় সেলেবদেরকে সার্চ করা হয়। আর ভারতীয় সেলেবদের মধ্যে এই তালিকায় প্রিয়ঙ্কাই প্রথম। মার্কিন যুক্তরাষ্ট্রের এক একটি সংস্থা অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কাই সবচেয়ে সার্চড অভিনেতা।

জানা যাচ্ছে, ২০১৮-য় প্রিয়ঙ্কা নিক জোনাসের সঙ্গে বিয়ে করার পরেই নেটিজেনরা তাঁর ব্যাপারে আরও আগ্রহী হয়ে পড়েন। আর তাই তিনিই এই মুহূর্তে সবচেয়ে সার্চড অভিনেত্রী। প্রিয়ঙ্কার পরেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সলমন খান।

এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ২০১৮-র অক্টোবর থেকে ২০১৯-র অক্টোবর পর্যন্ত ২০ লক্ষ ৭৪ হাজার বার প্রিয়ঙ্কা চোপড়ার নাম সার্চ করা হয়েছে। অন্যদিকে সলমনকে ১০ লক্ষ ৮৩ হাজার বার সার্চ করা হয়েছে।

আগামী ১ ডিসেম্বর নিক ও প্রিয়ঙ্কার প্রথম বিবাহবার্ষিকী। আর এই দিনের জন্যও যে তারকা জুটির ঝুলিতে বিশেষ পরিকল্পনা রয়েছে তা আশা করাই যায়। এই মুহূর্তে প্রিয়ঙ্কা ভারতেই রয়েছেন। নেটফ্লিক্সের ছবি দ্য হোয়াইট টাইগার নিয়ে এই মুহূর্তে ব্যস্ত তিনি। অরবিন্দ আদিগার উপন্যাস নিয়েই এই ছবি তৈরি। এক সাধারণ চায়ের দোকানদার থেকে সফল উদ্যোগপতি হয়ে ওঠার ঘটনা নিয়ে এই ছবির গল্প। ছবিতে রয়েছেন রাজকুমার রাও।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে প্রিয়ঙ্কার স্কাই ইজ পিঙ্ক। এই ছবিতে অভিনয় করেও বিশেষ প্রশংসা পেয়েছেন প্রিয়ঙ্কা। ছবিতে এছাড়াও রয়েছেন ফারহান আখতার ও জাইরা ওয়াসিম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension