আঞ্চলিকবাংলাদেশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা ৫ আসনের স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

বুড়িচং প্রতিনিধি: শুক্রবার ১৫ ডিসেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর মাওড়া বাজার এলাকায় কবির হোসেন এর বাড়িতে বৃহৎ পরিসরে গণ জমায়েত করে স্বতন্ত্র প্রার্থী আলহাজ সাজ্জাদ হোসেনের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা করার অপরাধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১২ বিধি ভঙ্গে ১৮(১) বিধি মোতাবেক প্রার্থীর পক্ষে মো. কবির হোসেনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম। একাজে বুড়িচং থানার পুলিশ সহযোগিতা করেন।

মো. ছামিউল ইসলাম বলেন, ভোট গ্রহণের তিন সপ্তাহে আগে কেউ নির্বাচনী প্রচারণা করলে আচরণ বিধিমালা লঙ্ঘন হয়। এ অভিযোগে যে কোনো প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension