বাংলাদেশ

নৌ মন্ত্রনালয়ের উদাসীনতা নাকি ঘাট কর্মকর্তাদের দ্বায়িত্বে অবহেলায় যাত্রীদের ভোগান্তি প্রশ্ন মহিলা যাত্রীর?

মানিকগঞ্জ প্রতিনিধি:রাজধানী ঢাকা থেকে দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ফেরি ঘাটের পাটুরিয়া দৌলতদিয়া নৌ-রুট। এই নৌ- রুটটি পদ্মা নদীর তীরে অবস্থিত। এছাড়াও এই নৌ-রুটি দিয়ে নদীর পার হওয়ার সময় দেখা মেলে পদ্মা, মেঘনা ও যমুনার মিলিত স্থান তিন নদীর মোহনা। এই রুট দিয়ে দক্ষিণাঞ্চলের ২১ টি জেলার যাত্রীবাহী পরিবহণ, পণ্যবাহী ট্রাক, রোগীবাহী এম্বুলেন্স, প্রাইভেটকার সহ অসংখ্য যানবাহন পারাপার হয় প্রতিদিন ।

শুক্রবার ১৬ ফেব্রুয়ারি সকালের দিক থেকে জেলার শিবালয় উপজেলার ঢাকা পাটুরিয়া মহাসড়কের নবগ্রাম বাসষ্ট্যান্ড এলাকা হতে পাটুরিয়া ফেরি ঘাট এলাকা পর্যন্ত প্রায় ৩ কিঃমিঃ এলাকাজুড়ে যাত্রীবাহী বাসের সিরিয়াল ও ঢাকা- আরিচা- পাটুরিয়া রোডের সংযোগ মোড়ের ঢাকা আরিচা মহাসড়কের বোয়ালী বড়ব্রীজ এলাকা থেকে সংযোগ মোড় এলাকা পর্যন্ত প্রায় ২ কিঃমিঃ এলাকাজুড়ে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল । বাস ট্রাক সহ অন্যান্য যানবাহন মিলিয়ে প্রায় ৪০০ শতাধিক যানবাহন ফেরি পাড়ের অপেক্ষায় আছে সরেজমিনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখতে পাওয়া যায়।
এই যানজটের ফলে যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে আর পোহাতে হয় চরম দুর্ভোগ  ।
ঢাকা থেকে সাতক্ষীরাগামী সাতক্ষীরা পরিবহণের যাত্রী পারভীন আক্তার জানান, তার স্বামী ঢাকায় চাকুরী করার সুবাদে তারা পরিবার সহ এখন ঢাকায়ই বসবাস করেন। গ্রামের বাড়ি সাতক্ষীরাতেই। তার মা খুবই অসুস্থ। তাই তাকে দেখার জন্য সাতক্ষীরা যাচ্ছেন। সকাল দশটা থেকে তাকে বহন করা বাসটি পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় আছে কিন্তু বেলা ৩ টার বাজে তখন পর্যন্ত ফেরিতে উঠতে পারেনি তাকে বহন করা বাসটি। কখন ফেরি পাবেন তাও জানেনা তিনি। তিনি বলেন গত ৫ ঘন্টা  যাবত ফেরি পারে অপেক্ষায় আছি এখনো ফেরি পাইনি আর কখন পাবো তাও জানিনা। ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ঘাটে এসে বিপদে পড়ে গিয়েছি। এখানে নেই কোন শৌচাগার,নেই ভাল কোন রেস্তোরা কিযে দূর্ভোগ পোহাচ্ছি তা একমাত্র আল্লাহ ই জানে। আসলে আমাদের এই ভোগান্তি দেখার কেউ নেই। তিনি ক্ষোভের সাথে আরোও বলেন বছরজুড়েই প্রতিনিয়ত ঘাটে যানজট লেগেই থাকে কিন্তু সমস্যা নিরসনে কোন পদক্ষেপ গ্রহণ করছেনা কেউ। এটা কি নৌ  মন্ত্রনালয়ের উদাসীনতা নাকি ঘাটের দ্বায়িত্বে থাকা কর্মকর্তাদের অবহেলায় এই যানজট লেগেই থাকে তা বুঝতে পারিনা আমরা সাধারণ জনগণ। তবে সরকারের প্রতি আকুল আবেদন এই যানজট নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
যানজটের বিষয়টি নিশ্চিত করে আরিচা বি আই ডব্লিউ টিসির পাটুরিয়া ঘাট শাখার উপ-মহাব্যবস্থাপক মোঃজিল্লুর রহমান জানান, বিশ্ব জাকের মঞ্জিলের বাৎসরিক উরস মুবারক শুরু হওয়ার কারনে অন্যান্য দিনের তুলনায় গাড়ি পারাপারের চাপ বেশী থাকাতে যানজটের সৃষ্টি হয়েছে। তিনি আরোও জানান রো রো, কেটাইপ,ইউটিলিটি মিলে এই নৌ-রুটে ১৬ টি ফেরি চলাচল করছে। তবে একটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারনে পাটুরিয়া ঘাটের ভাসমান কারখানা মধুমতিতে নেওয়া হয়েছে মেরামতের জন্য।
ঘাটে ফেরি স্বল্পতা আছে কিনা?  এ বিষয়ে জানতে চাওয়া হলে বিষয়টি এড়িয়ে যান তিনি।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension