আন্তর্জাতিক

পরমাণু বিজ্ঞানী হত্যায় সৌদির দায় অস্বীকার

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার পেছনে সৌদি আরবের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে তেহরান। তবে সৌদির পররাষ্ট্রমন্ত্রী এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর এক বিবৃতিতে বলেন, ইরানে যে কোনও নেতিবাচক ঘটনা ঘটলেই তার দায় সৌদির ওপর চাপিয়ে দিতে মরিয়া হয়ে ওঠেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। 

জাভেদ জারিফ এক টুইট বার্তায় বলেন, এরপর কি ইরানে ভূমিকম্প বা বন্যার জন্যও আমাদের দায়ী করা হবে? তিনি আরও বলেন, কোনও ধরনের হত্যাকাণ্ডে জড়িত থাকার নীতিতে বিশ্বাস করে না সৌদি আরব।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ গত সোমবার ইনস্টাগ্রামে বলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার গোপন বৈঠক ফাখরিজাদেহ হত্যায় ভূমিকা রেখেছে। ওই বৈঠক ছিল একটি ষড়যন্ত্র।

গত মাসে মোহাম্মদ বিন সালমান ও বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি গোপন বৈঠক হয় বলে গণমাধ্যমে খবর আসে। তবে এমন কোনও বৈঠকের কথা অস্বীকার করেছে রিয়াদ।

অন্যদিকে ফাখরিজাদেহের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। উল্লেখ্য, ফাখরিজাদেহকে হত্যার প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার করেছে ইরান।❐

রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension