
হাফিজুর রহমান
না, দরজার পাল্লা ভেজানো নেই
পারলে নিয়ে যাও সব লুট করে,
ড্রয়ারের ভিতরে অলংকাদির ড্রয়ার
উম্মুক্ত আলমারির প্রতিটি তাকের
নগ্ন করাতে দেহের সকল বস্ত্র।
যতটা পারো— বেশি বেইজ্জত করতে,
লুট কর লজ্জা, মহামূল্যবান সম্ভ্রম;
কেড়ে নাও ঘুরে দাঁড়ানোর সকল শক্তি
নিঃস্ব করে দিতে, যতটা নেয়ার ইচ্ছে।
কিচ্ছু বলার নেই—
কেউ বাধা দিতে আসবে না বলছি,
দাঁড়াবে না সামনে প্রতিবন্ধকতা হতে—
যদি না নিয়তি কখনও না দেয় প্রতিদান।



