কবিতাসাহিত্য

শরতের শিউলি

এম. আবু বকর সিদ্দিক


শিউলি ফুলের শুভ্রবর্ণ
মুগ্ধ করে আঁখি,
তাইত তাকে যতন করে
আঙিনাতে রাখি ৷

শরৎ এলে সাজের কালে
ফোটে ডালে ডালে,
রজনীভর গন্ধ ছড়ায়
ঝরে প্রভাত কালে ৷

কে দিয়েছে তোমার রূপে
নিখুঁত নিপুণ ছন্দ!
কার হুকুমে নিশি জুড়ে
ছড়াও এত গন্ধ!

শিউলি তোমার মধুর গন্ধ
কেড়ে আমার মন,
তোমার প্রতি মুগ্ধ আমি
মুগ্ধ সর্বজন ৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension