
সারমিন চৌধুরী
মৃত্যুহীন চোখে নাচছে অব্যক্তধ্বনি
পাহাড় ও সাগরের মধ্যখানে পিষছে মন
প্রশ্বাসরোহিত বুক জুড়ে নারকীয় তাণ্ডব চলছে
জেগে ওঠা চরে ফুটাতে চাইছে প্রেমের ফুল,
নীল দিগন্তের পাঁজরে ঢেলে দিয়ে বিষ।
সহস্র বছরের পুরানো আমার বুক খুঁড়লে,
সেখানে পাবে জমানো রাশি রাশি অনুতাপ
জলাঞ্জলি দেওয়া বিপুল সব প্রতিশ্রুতি
অধুনালুপ্ত সম্ভাষণে বিরাণভূমির আক্ষেপ,
অধ্যুষিত মাটির পরতে বুকফাটা আর্তনাদ
এইভাবে টিকে ছিলাম ক্ষয়ে কিংবা নুয়ে
একদিন ঘূর্ণি এসে লণ্ডভণ্ড করে দেয় সর্বত্র
তখন বর্ণবিভায় পাল্টে যায় জং ধরা নগরী।



