
শারমিন নাহার ঝর্ণা
শীতল বাতাস মাঠে মাঠে
পাকা ধানের ঘ্রাণ,
ফসল দেখে ভরে যে যায়
কৃষকের মন প্রাণ।
উঠোন জুড়ে পাকা ধানে
রাতের শিশির ঝরে,
ভোরে সূর্যের হাসি দেখে
শিশির কেটে পড়ে।
পাকা ধানের ঘ্রাণে যেন
মনটা কেমন করে,
খুশির জোয়ার উপচে পড়ে
সব কৃষকের ঘরে।



