আন্তর্জাতিক

পাকিস্তানে মর্মান্তিক দুর্ঘটনায় পিটিআইয়ের সাংবাদিকের মৃত্যু

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাক্ষাৎকার নিতে গিয়ে মালবাহী গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন পিটিআইয়ের সাংবাদিক সাদাফ নাঈম। খবর দ্য ডনের।

রোববার পাকিস্তানের লাহোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ইমরান খানের জনসভায় যোগ দিয়ে তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছিলেন সাদাফ।

পরে সেই মিছিলে একটি মালবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হন সাদাফ। সাংবাদিকের মৃত্যুর খবর জানাজানি হতেই ইমরান তার সভা বাতিল করেন।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। লাহোর জিটি রোডে আয়োজন করা হয়েছিল ওই মিছিলটি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension