কবিতাসাহিত্য

পাপগাছ

তুহীন বিশ্বাস


আমাদের পাপগুলো গাছ হয়ে জন্মায়
লালন করা উন্মাদ সময়টা আত্মঘাতী ;
শাখা-প্রশাখার ছায়ায় নিমগ্ন প্রেমাষ্পদ
ভুল স্পর্শে নিঃস্ব হয় নির্বোধ উর্বশী।

নির্গত বিষ ছড়িয়ে পড়ে বাতাসে
আক্রান্তে আতঙ্কিত প্রজন্মের ভবিষ্যৎ;
আমাদের রেখে যাওয়া পাপগাছে—
বিকলাঙ্গ নপুংসক উত্তরাধিকার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension