বিনোদন

পিঠে আঘাত পেয়ে যুক্তরাষ্ট্রের হাসপাতালে সানি দেওল

অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন বলিউড অভিনেতা সানি দেওল। পিঠে আঘাত পেয়েছেন তিনি। শুটিং চলাকালীন কয়েক সপ্তাহ আগে আঘাত পেয়েছিলেন, এরপর মুম্বাইয়ে বেশ কিছুদিন চিকিৎসা করালেও সুস্থ হননি। তার পরেই যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য উড়ে গিয়েছেন তিনি।

জানা গেছে, প্রায় সপ্তাহ দুয়েক হলো যুক্তরাষ্ট্রে রয়েছেন। পুরোপুরি সেরে ওঠার পরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র।

মঙ্গলবার বাবা ও ভাই, ধর্মেন্দ্র ও ববি দেওলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। ‘ঘায়েল’ খ্যাত অভিনেতা ক্যাপশনে লিখেছেন ‘সুখ, প্রেম এবং ভালোবাসা হচ্ছে, এটাই জীবন। ‘ এবং হ্যাশট্যাগ যোগ করেছেন ‘#life, #love, #loved’।

শুধু তা-ই নয়, ভাইয়ের সঙ্গেও একটি সেলফি পোস্ট করেছেন ববি। প্রত্যুত্তরে পোস্টটিতে ববি মন্তব্য করেছেন, ভাইয়া তোমাকে ভালোবাসি, ভাইয়া তুমি আমার কাছে পৃথিবী।

আগামীতে হাতে একের পর এক কাজ রয়েছে ধর্মেন্দ্রপুত্র সানির। ২০০১ সালে তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি ‘গদর’-এর সিক্যুয়েল আসতে যাচ্ছে। এই ছবিতে আমিশা প্যাটেলের সঙ্গে নাকি জুটি বাঁধবেন, এমনটাই জানা গেছে। এ ছাড়া ‘আপনে ২’ ছবিতেও দেখা যাবে তাঁকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension