
বিপুল চন্দ্র রায়
ঢাকের বোলে বাজে গান,
তাক ডুমা ডুম ডুম।
বারো মাসে তেরো পার্বণ,
শরতে দুর্গা মায়ের আগমন।
শরৎকালে এলো দুর্গা মেলা,
কাশফুলেরা দোলে সারাবেলা।।
শিউলি তলায় শিশির জমে,
পূজোর গন্ধে মন মাতে।
পূজোয় ওঠে নতুন সাজ,
রঙিন আজ মনের আকাশ।
সকাল-সন্ধ্যা আরতি হয়,
আনন্দে দুঃখ কোথায় রয়?
ধুনুচি নাচে ধোঁয়া ওড়ে,
ঢাকের তালে মন নাচে।
শঙ্খ বাজে, ঘণ্টা বাজে,
এই উৎসবে মন হাসে।



