প্রধান খবরবাংলাদেশ

প্রধানমন্ত্রী ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোট দেবেন

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন ।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে বলেন, ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোট দেবেন।

জানা গেছে, ধানমণ্ডির সুধা সদনের বাসার ঠিকানায় ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ হিসেবে তার ভোটকেন্দ্র হচ্ছে ঢাকা সিটি কলেজ কেন্দ্র। এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি এই কেন্দ্রে ভোট দেন তিনি।

প্রসঙ্গত, এই আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension