
প্রবাস
প্রবাসেও নিরাপদ সড়ক আন্দোলন
রূপসী বাংলা ডেস্ক:দেশ স্বাধীন হওয়ার পর অসংখ্যবার বিভিন্ন ইসুতে আন্দোলন সংগ্রাম প্রত্যক্ষ করেছে দেশের। অনেক আন্দোলন তার কাঙ্খিত ঠিকানায় পৌঁছেছে আবার অনেকগুলোই মাঝ পথে মুখ থুবড়ে পড়েছে। বেশিরভাগ আন্দোলনে বড় একাট ভুমিকায় থাকে ছাত্ররা-বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তবে এবার নিরাপদ সড়কের দাবিতে মাঠে নেমেছে স্কুল পড়ুয়ারা। এ আন্দোলনে ভবিতব্য শিগগিরই জানা যাবে । তবে অবাধ তথ্য প্রবাহের সুযোগে ইতিমধ্যে আন্দোলন ছড়িয়েছে প্রবাসেও।
একসময়ের স্বর্ণজয়ী স্যুটার লাভলী চৌধুরী আঁখি এখন মার্কিন যুক্তরাষ্ট প্রবাসী। প্রায় একযুগ আগের পাবনায় ঈদের সময় সড়ক দুর্ঘটনায় স্বামী আরেক স্যুটার ফিরোজ চৌধুরী পাখি ও সন্তানকে হারান তিনি। নিজেও হযেছিলেন আহত। তারপর জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে থিতু হয়েছেন নিউইয়র্কে। দুর্ঘটনায় প্রিয়জন হারানোর বেদনায় অনেকের মতো সেও জর্জরিত। দেশে না থাকলেও নিরাপদ সড়কের আন্দোলন তাকেও ছুঁয়েছে। তাইতো গতকাল নিউইয়র্কের রাস্তায় প্লাকার্ড হাতে দাঁড়িয়েছেন আঁখি।



