
প্রতি ওয়াক্তে ওয়াক্তেই তো সে বলে।
সেইই তো মুখরা,
অথচ তোমাকে দেখ,
যমুনার মতো শান্ত।
চুপচাপ।
যদিও বিস্তৃত শরীর ছড়িয়ে আছ,
তাকে গ্রহণ করবে বলে।
সেইই তো মুখরা,
অথচ তোমাকে দেখ,
যমুনার মতো শান্ত।
চুপচাপ।
যদিও বিস্তৃত শরীর ছড়িয়ে আছ,
তাকে গ্রহণ করবে বলে।
একদিন
খুব বিকালে
ঠিকঠাক, দেখে নিও
যমুনায় যাবে সে।
হাঁটু অব্দি শাড়ি
উঁচু খোঁপা
নাকে নথ
মেখলাবৃত কোমর।
তুমি অবাক হয়ে দেখবে
ধু ধু সাদা চর, রঙিন করে আসছে
রামধনু।
পিছনে মেঘাড়ম্বর।
তার হাসিতে মেঘমন্দ্র
হারাবে গম্ভীরতা।
তখন,
ঠিক তখনই,
সাঁতরাতে চায় যদি সে?
শান্ত যমুনা কি প্রমত্তা হবে না সেইদিনও?



