
জসীম উদ্দীন মুহম্মদ
মাঝে মাঝে আমার কবিতায় দু’চোখ বিস্তারিত করে
চিরআরাধ্য আলো আসে..আসে আমার ভুবন জুড়ে
আমার ক্ষুদ্রাতিক্ষুদ্র লোকালয় তখন মহানন্দে ভাসে
সাথে সাথে আমি মাটিতে আধশোয়া হয়ে আনত হই
যে আলোক ভালোবাসি, সেও আমায় ভালোবাসে!
এ সেই আলোক, যার শোভায় আলোকিত সবকিছু
তাঁর অনুগ্রহহীন কার সাধ্যি আছে, নেবে তাঁর পিছু?
আমার হাত আছে, পা আছে, আছে মশার মতো চোখ
তাঁর অসংখ্য খানদানি চোখের একটি আমার হোক
তার সেইসব চোখে যদি আমার একটি চোখ থাকত
তাঁর মুখ, তাঁর বুক যদি আমায় ইশারায় ডাকত!
যে সর্বস্ব আলোক আমি আমার মাঝে মাঝেমাঝে পাই
সে আলোকে আমি যেন হাজিরা হররোজ হারাই।
আমি যখন উপমাহীন শব্দের বাঁধন খুলে দিতে চাই
তখন আমি যেন তাঁর থেকে কিছু হলেও সাড়া পাই
আমি যেন আমার ঘরের বারান্দায় আকাশ ডাকি
নিজেকে তাঁর ভেবে তাঁর মতো থাকি… তাঁর মতো থাকি!



