
তুহীন বিশ্বাস
আঁধারে খুঁজে ভ্রান্ত আলোর দিশা
কলুষিত রথে নষ্টের কুৎসিত নিশা
প্রিয়ংবদার সৌন্দর্য মোহিতে নাশ!
ললনার ছলনায় শুধু উচ্চাভিলাষ।
ক্রমবিস্তার্যমান অন্তর্দাহে অঙ্গ পচন
পান্ডুলিপির মলাট বন্দি যত সুবচন
সর্বহারা নির্বোধেরা পুড়ে কঙ্কালসার
অবনত মস্তক, লব্ধ ভবিষ্যৎ অসার।



