
রাজীব হাসান
কত শত অপেক্ষার পরে তোমারে পাবো
সে কথা ভাবতেও আনন্দ লাগে
তুমি আসবে হাতে হাত রেখে পাশে চলবে
জমিয়ে রাখা শত কথার ঝুলি খুলে দেবে
কত স্মৃতি আরো রাজ্যের যত কথা।
ভাবতেই আনন্দ লাগে আমরা এক হবো
দুজন দুজনকে একান্ত নিজের করে পাবো
বাধাহীন দুজনের পথ চলা, কথা বলা
সেদিন আর কেউ কিছু বলবে না জানতেও চাইবে না
মন খুলে সেদিন না বলা কথা বলে দিও
যা জমিয়ে রেখেছিলে স্মৃতির অকপটে।
কত ঝড় কত অপেক্ষার পরে পেয়েছি
এ পাওয়া যেন কুড়িয়ে পাওয়া রত্ন কিংবা
হাজার কোটি টাকার চাইতেও মূল্যবান
শত অপেক্ষার পরে তোমারে পাবো এ আনন্দে
আজ বুক ফেটে হাসির কান্না বেয়ে পড়ে।



