
কনক কুমার প্রামানিক
কষ্টগুলো ভাঁজে ভাঁজে
জমছে বুক পকেটে,
সুখের সাগর শুষ্ক বেজায়
বর্ণহীন তামাটে।
হতাশার ছবি বিশ্রী লাগে
দূঃসময়ে এসে,
ব্যথার আকাশ ধূসর মলিন
বিষাক্ত অবশেষে।
জমতে থাকা কষ্টের ভাঁজে
ধুলো রাশি রাশি,
আপন ভূবন আঁধারে ঢেকে
হারায় মুখের হাসি।
মনের হাজার কষ্টগুলো
গলিপথে আসে,
বেদনার শত অশ্রুকণা
নিরানন্দ উল্লাসে।



