আন্তর্জাতিক
ফিলিস্তিনে সেপটিক ট্যাংক ধ্বসে ৬ জনের মৃত্যু
ফিলিস্তিনের পশ্চিমতীরের হেবরনের কাছে একটি গ্রামে শনিবার পুরাতন সেপটিক ট্যাংক ধ্বসে একই পরিবারের ৫ জন ও অপর একজনের মৃত্যু হয়েছে।
বার্তা সংস্থা এএফপি ফিলিস্তিনের পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক খবরে জানিয়েছে এ কথা জানায়।
বাবা ও তার ছেলে একটি সেপটিক ট্যাংকের জন্য খনন করছিল, এ সময় পাশের পুরাতন সেপটিক ট্যাংক ধসে পড়ে, এতে তারা উভয়ই তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শী দিয়ার আল-আসল এ কথা বলেন।
তাদের উদ্ধারের জন্য অপর তিন ভাই এবং অন্য এক তরুণ চেষ্টা চালাতে গিয়ে তারাও মারা যায়।
পুলিশের এক মুখপাত্রবলেন, তাদের বয়স ১৬ থেকে ৫০ বছর।❐



