
বক্স অফিসে দুর্দান্ত শুরু করল জাহ্নবী-ঈশানের ধড়ক
রূপসী বাংলা ডেস্ক:প্রথম দিনেই রাজি-কে পিছনে ফেলেছিল নবাগত জাহ্নবী কপূরের ধড়ক, ব্যবসা করেছিল ৮.৭১ কোটি টাকা। আর দ্বিতীয় দিনের হিসেবে দেখা যাচ্ছে, স্টুডেন্ট অফ দ্য ইয়ার-কেও পিছনে ফেলেছে ছবিটি। শনিবার ধড়ক রোজগার করেছে ১১.০৪ কোটি টাকা। প্রথমদিনে ধড়ক-এর উপার্জন কোনও নবাগতকে চিত্রায়িত করা যাবতীয় ছবির মধ্যে প্রথম। স্টুডেন্ট অফ দ্য ইয়ার তো বটেই, টাইগার শ্রফের হিরোপান্টি-কেও পিছনে ফেলেছে ছবিটি।
মরাঠি ছবি সাইরাত-এর এই রিমেক দ্বিতীয় দিনেও দারুণ ব্যবসা করেছে, প্রথম দিনের থেকে রোজগার বেড়েছে ২৬.৭৫ শতাংশ। সব মিলিয়ে ২ দিনের হিসেবে ছবিটি উপার্জন করেছে ১৯.৭৫ কোটি টাকা। আজ রবিবার, বিশেষজ্ঞদের ধারণা, ধড়ক-এর রোজগার আজ ৩০ কোটি ছুঁয়ে ফেলবে। আন্তর্জাতিক বাজারেও ছবিটি দারুণ ব্যবসা করছে বলে খবর।
#Dhadak witnesses SIGNIFICANT GROWTH on Day 2… Growth on Sat [vis-à-vis Fri]: 26.75%… Sun biz expected to be higher than Sat… Eyes ₹ 30 cr+ weekend, which is EXCELLENT for a film starring newcomers… Fri 8.71 cr, Sat 11.04 cr. Total: ₹ 19.75 cr. India biz.
— taran adarsh (@taran_adarsh) July 22, 2018
#Dhadak opens very well in international markets… Total: approx $ 486k [₹ 3.34 cr]… Opening day biz in key markets…
North America: $ 122k
UAE-GCC: $ 228k
UK-Ireland: $ 47k
ANZ: $ 44k
Few markets yet to report… Final total, therefore, will be higher.— taran adarsh (@taran_adarsh) July 21, 2018
প্রয়াত শ্রীদেবীর মেয়ে জাহ্নবীর প্রথম ছবি এই ধড়ক। দর্শকদের পছন্দ হয়েছে ছবির নায়ক, শাহিদ কপূরের ভাই ঈশান খাট্টারের সঙ্গে তাঁর বোঝাপড়ার রসায়ন। ফলে মানুষের মধ্যে দুজনেরই জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী।
https://twitter.com/karanjohar/status/1020687392838209536



